অটোক্যাড একটি ইন্জিনিয়ারিং ডিজাইন প্রোগ্রামের নাম
অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহারকারীর অত্যন্ত বন্ধুত্বসুলব সফটওয়্যার এবং এটি সবার জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে তৈরি। যার সহায়তায় ডিজাইনার ও ইন্জিনীয়াররা সহজেই দ্বিমাত্রিক (2D) এবং ত্রিমাত্রিক (3D) ডিজাইন তৈরি করতে পারে এ বং যে কোনো যন্ত্রের স্থানান্তরযোগ্য পার্টস ডিজাইন করতে পারে। বর্তমানে স্থাপত্য প্রকৌশল শিল্প ও ইন্জিনিয়ারিং কাজ এর ক্ষেত্রে অটোক্যড গুরুত্বপূর্ন স্থান করে নিয়েছে। সারা বিশ্বে বর্তমানে বড় বড় স্থাপনার ডিজাইন প্রথমে কম্পিউটারের অটোক্যাডের মাধ্যমে করা হয় এবং ঐই অনুযায়ী স্থাপত্য নির্মান করা হয় , ডিজাইন ও ইন্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে কোনো ছোট - বড় নিখুঁত বিষয় অটোক্যাড এর মাধ্যমে যাচাই করে নেওয়া হয় ফলে সময় , শ্রম ও অর্থের সাশ্রয় হয় বলেই সারাবিশ্বে বিশেষকরে মধ্যপ্রাচ্যে এর চাহিদা বেড়েই চলছে। যারা ইন্জিনিয়ারিং ক্যারিয়ার শুরু করছেন বা করবেন অথবা আগে থেকেই এই ক্ষেত্রে আছেন তাদের ইন্জিনিয়ার হিসেবে নিজস্ব কাজের ক্...